ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

সুন্দরবন দিবসে ঘোষণা: খুলনায় বসছে ‘সুন্দরবন সামিট-২০২৬’

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ণ । ৫৯ জন

 

সুন্দরবন দিবস উপলক্ষে পরিবেশ ও গবেষণা সংস্থাগুলোর সমন্বয়ে ঘোষণা করা হয়েছে ‘সুন্দরবন সামিট-২০২৬’। আগামী ২৩ থেকে ২৫ এপ্রিল খুলনা ও সুন্দরবনে অনুষ্ঠিত হবে এই জাতীয় আয়োজন।

আয়োজকরা জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন সংরক্ষণ এবং এর ওপর নির্ভরশীল লাখো মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় নীতি সংলাপ, উদ্ভাবন, তরুণদের অংশগ্রহণ এবং কমিউনিটি-ভিত্তিক সংরক্ষণ উদ্যোগ জোরদার করাই সামিটের মূল লক্ষ্য।

শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সম্মিলিত পরিবেশগত উদ্যোগকে শক্তিশালী করতে এ সামিট একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

যৌথ আয়োজনে চার সংস্থা

সামিটের আয়োজন করছে—

মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি)

ব্র্যাক বিশ্ববিদ্যালয়–এর সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ

স্বপ্নপুরী কল্যাণ সংস্থা

ওয়াটারকিপারস বাংলাদেশ

সামিটে নীতিনির্ধারক, গবেষক, তরুণ পরিবেশকর্মী ও নেতৃবৃন্দ, পরিবেশ বিশেষজ্ঞ, উন্নয়ন অংশীদার এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন।

মিশন গ্রিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আহসান রনি বলেন, “সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এটি প্রতিনিয়ত বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দিচ্ছে। নিজেদের বাঁচাতে হলে সুন্দরবনকে রক্ষা করতেই হবে।”

এ সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের ডেপুটি ডিরেক্টর রাউফা খানম এবং স্বপ্নপুরী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আবদুল্লাহ হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, গবেষক, গণমাধ্যম ও বৈশ্বিক অংশীজনদের এই উদ্যোগে যুক্ত হয়ে সুন্দরবনের টেকসই ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখার আহ্বান জানিয়েছেন।