ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত, আংশিক মেঘাচ্ছন্ন আকাশ

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ । ২৯ জন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শনিবার দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তরের দিক থেকে ঘণ্টায় ৬–১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ।