ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

ভোটের দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১:১১ অপরাহ্ণ । ৫১ জন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (৯ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ভোটের দিন ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তিনি আরও জানান, ভোটের পরদিনও দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকবে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

নাগরিকদের জন্য আবহাওয়ার এই পূর্বাভাস নিরাপদ ও সুবিধাজনকভাবে ভোট কেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে সাহায্য করবে।