ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ । ৭৬ জন

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এসব কারণে আগামী কয়েক দিন সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, আজ সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল (৮ ফেব্রুয়ারি ২০২৬) সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

৯ ফেব্রুয়ারি সারাদেশে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

১০ ফেব্রুয়ারি আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

১১ ফেব্রুয়ারি সারাদেশে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।