ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পরিবেশ ধ্বংসের পেছনে রাজনৈতিক সম্পৃক্ততার ছাপ রয়েছে: বাপা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ বিকাল

Link Copied!

দেশের যেখানেই পরিবেশ ধ্বংসের ঘটনা ঘটেছে, সেখানেই রাজনৈতিক সম্পৃক্ততার ছাপ পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিবেশ রক্ষায় রাজনৈতিক দল ও প্রার্থীদের কাছ থেকে সুস্পষ্ট অঙ্গীকার আদায়ের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত ‘আসন্ন নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশের পরিবেশ রক্ষার লক্ষ্যে রাজনৈতিক দলসমূহের প্রতি আহ্বান’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি ও আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে বাপা ও প্রবাসী বাংলাদেশিদের পরিবেশবিষয়ক সংগঠন বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক (বেন)। এতে সভাপতিত্ব করেন বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার।

সভাপতির বক্তব্যে অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার বলেন, অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম গ্রহণ করলেও পরিবেশ খাতে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। তিনি বলেন, পরিবেশ, শিক্ষা ও স্বাস্থ্য-এই গুরুত্বপূর্ণ খাতগুলোতে দৃশ্যমান সংস্কার ও পর্যাপ্ত বাজেট বরাদ্দের ঘাটতি রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনায় রেখে কোনো সুস্পষ্ট পরিকল্পনাও গ্রহণ করা হয়নি। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী অধিকাংশ রাজনৈতিক দল ও প্রার্থী মূলত পুঁজিপতিদের প্রতিনিধি।

পরিবেশ রক্ষায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি আদায়ে সাধারণ মানুষকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাপার পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পরিবেশবিষয়ক সুপারিশ উপস্থাপন করা হয়েছে এবং এ বিষয়ে সংলাপও হয়েছে। তবে এসব উদ্যোগ থেকে খুব বেশি আশাবাদী নন বলেও জানান তিনি।

বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবিরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাপার সহসভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন, মাথাপিছু আয় বাড়লেও সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে দেশের মানুষের গড় আয়ু কমছে। এর অর্থ হলো-অর্থনৈতিক অগ্রগতির সুফল সাধারণ মানুষের জীবনে প্রতিফলিত হচ্ছে না।

গড় আয়ু কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে বায়ুদূষণসহ সামগ্রিক পরিবেশদূষণের কথা উল্লেখ করে তিনি বলেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে দেশ বড় সংকটের মুখে পড়বে। এ জন্য পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সততা, মানসিকতা ও দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি মাসের ৯ ও ১০ জানুয়ারি বাপা ও বেনের উদ্যোগে বাপা-বেনের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনের সুপারিশ তুলে ধরে মো. আলমগীর কবির বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নদ-নদী দখল রোধ, জলাবদ্ধতা নিরসন, উপকূল ও বনাঞ্চল রক্ষা এবং পরিকল্পিত নগরায়ণের বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যে দলই সরকার গঠন করুক না কেন, তাদের কাছ থেকে পরিবেশ রক্ষায় সুস্পষ্ট পরিকল্পনা জানতে হবে। এ বিষয়ে জনগণকে সচেতন ও সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

সংবাদ সম্মেলনে বাপার সহসভাপতি জাকির হোসেন বলেন, দেশের যেখানেই পরিবেশ ধ্বংস হয়েছে, সেখানেই রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে হবে এবং সরকারকেও নিজের অবস্থান পরিষ্কার করতে হবে।

এ সময় বাপার সহসভাপতি মহিদুল হক খানও বক্তব্য দেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা