ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মেহেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ সকাল

Link Copied!

মেহেরপুর জেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে পাঁচটি ইটভাটায় সাড়ে ১১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মেহেরপুর জেলার সদর, মুজিবনগর ও গাংনী উপজেলার অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান। অভিযানে মেহেরপুর জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের মেসার্স আলিফ ব্রিকসের মালিক চঞ্চলকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভাটার আংশিক কিলন ভেঙে দেওয়া হয়।

মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মেসার্স এল এল এম ব্রিকসের মালিক লাভলুকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভাটার আংশিক কিলন গুঁড়িয়ে দেওয়া হয়।

গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের মেসার্স সোনালী ব্রিকসের মালিক জয়নাল আবেদীনকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স সুপার ব্রিকসের মালিক হাজী গোলাম মোস্তফাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের মেসার্স ঢাকা ব্রিকস (জিগজ্যাগ) এর মালিক আক্তারুজ্জামানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে ভাটায় কিছু পরিমাণ কাঠ মজুদ পাওয়া গেলে ভবিষ্যতে জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করবেন মর্মে তিনি মুচলেকা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা