
খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় অবৈধভাবে ইট প্রস্তুত করায় একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসকাতুল তামান্নার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে গুইমারা ইউনিয়নের বাইল্যাছড়ি এলাকার এমবিএম ব্রিক ফিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসকাতুল তামান্না জানান, সরকারি আইন অমান্য করে ভাটা স্থাপন ও ইট তৈরি করায় এই জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।