ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় দুর্ঘটনায় ৩ বাংলাদেশীর মৃত্যুতে হাইকমিশনের শোক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ নভেম্বর ২০২৩, ১০:০৬ বিকাল

Link Copied!

মালয়েশিয়ার পেনাং রাজ্যে ৩ বাংলাদেশী নির্মাণ শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় বাংলাদেশী শ্রমিকদের মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

মৃত তিন জন হলেন মোহাম্মদ মোকাদ্দেশ আলী ( পাসপোর্ট নং: EJ0915363), পিতা মো. আফসার আলী, গ্রাম: হরিপুর, , উপজেলা: শিবগঞ্জ, জেলা: বগুড়া; মোহাম্মদ সাইফুল ইসলাম(পাসপোর্ট নং: EH0730224) পিতা : মোঃ রওশন আলী, গ্রাম : লক্ষীপুর, উপজেলা : দেবিদ্বার, জেলা : কুমিল্লা এবং মোঃ আহাদ আলী (পাসপোর্ট নং: A01964104) পিতা: মোহাম্মদ ওসমান মন্ডল গ্রাম : ছাইপাই, উপজেলা: চাটমোহর, জেলাঃ পাবনা।

হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র মালয়েশিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মাদ খোরশেদ আলম খাস্তগীর হাই কমিশনের প্রথম সচিব (শ্রম) এ, এস, এম, জাহিদুর রহমান এবং আইন সহকারী সুকুমারান সুবরামানিয়ম ঘটনা স্থলে প্রেরণ করেন । উক্ত দুই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তথ্য সংগ্রহ করেন। প্রাপ্ত তথ্য মোতাবেক জানা যায়, ঐ ০৩ (তিন) জন বাংলাদেশী নির্মাণ শ্রমিক উক্ত দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তাদের মরদেহ বর্তমানে পেনাং জেনারেল হসপিটালে সংরক্ষিত রয়েছে। এছাড়া, ০২ (দুই) জন শ্রমিক-কে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। বর্তমানে তারা পেনাং জেনারেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। উদ্ধার কাজ চলমান রয়েছে। উদ্ধার কাজ সম্পন্ন হলে বিস্তারিত তথ্য প্রেরণ করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা যায়, গত ২৮/১১/২০২৩ তারিখ স্থানীয় সময় আনুমানিক রাত ৯.৪৫ মিনিটের দিকে মালয়েশিয়ার পেনাং রাজ্যে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে।

মৃত ৩ বাংলাদেশী কর্মীর মৃতদেহ দ্রুত বাংলাদেশে প্রেরণের নিমিত্ত পরিবারের সাথে সার্বক্ষিনিক যোগাযোগ করছে হাইকমিশন। এছাড়া মৃত ০৩ (তিন) জন বাংলাদেশী কর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের জন্যও কাজ করছে হাইকমিশন।

Facebook Comments Box

আরও পড়ুন

স্বল্পআয়ের মানুষের জন্য পিকেএসএফের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

South Asia’s Largest Discount Festival to Be Held in Dhaka This December

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

বিশ্ববাজারে চার মাসের সর্বনিম্নে জ্বালানি তেলের দাম

Charging Worries Fade as vivo Teases the Upcoming Y500

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

জুলাইয়ে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার

ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩