ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

আগামী ১৩-১৬ জানুয়ারি যেমন থাকতে পারে শীতের তিব্রতা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১২, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ । ৬৭৩ জন

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, আর দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। এই অবস্থার প্রভাবে বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় কুয়াশার প্রবণতা বেড়ে গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও নদী ও নিম্নাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯ টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

১৩ জানুয়ারি: সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। পূর্বের দিনের মতো নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

১৪ জানুয়ারি: দেশজুড়ে আংশিক মেঘলা আকাশ এবং শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। নদী অববাহিকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

১৫ জানুয়ারি: সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

১৬ জানুয়ারি: দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামী পাঁচদিনে সারাদেশে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে। নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার প্রভাব লক্ষ্য করা যেতে পারে। বিশেষত রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে।