ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩২ লাখ টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জানুয়ারী ২০২৬, ১১:৪৩ সকাল

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে লাইসেন্সবিহীন ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯টি ইটভাটার মালিককে মোট ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও ৮টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ৩টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের নতুন বাজার ও বেতবাড়িয়া এলাকায় পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানটি পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের বগুড়া বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দাস। অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদসহ অন্যান্য কর্মকর্তা। পুলিশের পাশাপাশি র‍্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরাও অংশ নেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদ জানান, পরিবেশ সুরক্ষার জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে। অভিযান চলাকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা