ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসিতে আকস্মিক বন্যা, নিহত ১৪

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জানুয়ারী ২০২৬, ১:৫৮ বিকাল

Link Copied!

ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এখনও চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

স্থানীয় উদ্ধার সংস্থার মুখপাত্র নুরিয়াদিন গুমেলেং জানান, “আরও অনেকে নিখোঁজ হয়ে থাকতে পারেন। এই আশঙ্কায় আমরা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ অব্যাহত রেখেছি।” উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি চালাচ্ছে এবং আহতদের চিকিৎসা ও বন্যাজনিত ক্ষয়ক্ষতির হিসাব নিচ্ছে।

সোমবার ভোরে প্রবল বৃষ্টির পর সিয়াউ তাগুলানদাং বিআরো অঞ্চলের সিয়াউ দ্বীপে বন্যা আঘাত হানে। এতে ১৬ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রধান সড়কগুলোতে পাথর, ধ্বংসাবশেষ ও ঘন কাদা জমে যান চলাচল ব্যাহত হচ্ছে।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, অন্তত ৪৪৪ জনকে নিরাপদে সরিয়ে স্থানীয় স্কুল ও গির্জায় আশ্রয় দেওয়া হয়েছে। সড়কে জমে থাকা কাদা ও ধ্বংসাবশেষ অপসারণে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

উত্তর সুলাওয়েসির গভর্নর ইউলিয়ুস সেলভানুস বলেন, বন্যায় শত শত বাড়িঘর ও সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা চলছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, সুলাওয়েসিতে বর্তমানে বর্ষাকালের চূড়ান্ত পর্যায় চলছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশটির একাধিক অঞ্চলে বন্যার ঝুঁকি বাড়তে পারে। গত বছর সুমাত্রায় ঘূর্ণিঝড়জনিত বন্যায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা