ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে, রেকর্ড ৯ ডিগ্রি সেলসিয়াস

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩, ২০২৬ ২:২১ অপরাহ্ণ । ১৭৩ জন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্যে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদফতর জানায়, দেশের আকাশ আংশিকভাবে মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া জানুয়ারি মাসে দুই-তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ (৮–১০ ডিগ্রি থেকে ৬–৮ ডিগ্রি সেলসিয়াস) এবং এক-দুইটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ (৬–৮ ডিগ্রি থেকে ৪–৬ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।