ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নববর্ষ উদযাপনে আতশবাজি ও পটকা পরিহারের আহ্বান অন্তর্বর্তী সরকারের

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ বিকাল

Link Copied!

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। দিন পেরোলেই শুরু হবে ইংরেজি নতুন বছর ২০২৬। নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আতশবাজি, ফানুস ও পটকা ফোটানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই অনুরোধ জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি নববর্ষ উপলক্ষে আতশবাজি ফোটানো, ফানুস ওড়ানো এবং পটকা ব্যবহারের ফলে বায়ুদূষণ ও শব্দদূষণ বাড়ে। পাশাপাশি এতে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয় এবং পাখিসহ প্রাণিজগতের ক্ষতি ঘটে। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এসব কার্যক্রম পরিহার করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, আজ বুধবার রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই বিদায় নেবে পুরোনো বছর এবং নতুন বছর ২০২৬-কে স্বাগত জানাবে বিশ্ববাসী। নতুন বছর উদযাপনে দেশ-বিদেশে নানা আয়োজন থাকলেও পরিবেশবান্ধব ও নিরাপদ উপায়ে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেছে সরকার।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা