ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

শীতের দাপটে কাঁপছে দেশ, নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ ডিসেম্বর ২০২৫, ২:২৫ বিকাল

Link Copied!

দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ আরও বেড়েছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়, যেখানে পারদ নেমেছে ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াসে।

এ ছাড়া দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। নীলফামারীর ডিমলা ও নওগাঁর বদলগাছিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ০ ডিগ্রি। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি। একই সময়ে কুড়িগ্রামের রাজারহাটে তাপমাত্রা নেমে এসেছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

ঘন কুয়াশা ও শীতল বাতাসের কারণে এসব এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকাল পর্যন্ত অনেক এলাকায় সূর্যের দেখা মিলছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও খেটে খাওয়া মানুষ। শীত থেকে বাঁচতে অনেকে আগুন জ্বালিয়ে কিংবা বাড়তি গরম কাপড় ব্যবহার করছেন।

আবহাওয়া সংশ্লিষ্টরা জানান, আগামী কয়েকদিন শীতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা