ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ বিকাল

Link Copied!

পঞ্চগড়ে হিমশীতল বাতাস ও ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন ১০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। কয়েক দিন ধরে দিন-রাতের তাপমাত্রা কমে যাওয়ায় উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের প্রকোপ বেড়েছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশা ও কনকনে শীত অনুভূত হচ্ছে।

শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। পাথর, চা, রিকশা, ভ্যানচালক ও কৃষি শ্রমিকরা সকালবেলায় শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে গরম কাপড় পরেন ও খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন। ঘন কুয়াশায় সড়ক-মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শীতজনিত রোগী বাড়ছে। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী কাশি, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে শিশু ও প্রবীণরা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। হাসপাতালের বিভিন্ন কক্ষে স্থান সংকুলান না হওয়ায় অনেক রোগী মেঝে বা বারান্দায় অবস্থান করছেন।

জিতেন্দ্রনাথ রায় বলেন, “পঞ্চগড়ের তেঁতুলিয়া ও আশপাশের এলাকায় কনকনে হিমশীতল ঠান্ডায় জেঁকে বসেছে শীত। আজ সকাল ৯টায় সর্বনিম্ন ১০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।”

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা