ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

প্রচণ্ড ধূলিঝড়ে বিপর্যস্ত দুবাইসহ আমিরাতের বিভিন্ন শহর

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ সকাল

Link Copied!

প্রচণ্ড ধূলিঝড়ের কবলে পড়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ বিভিন্ন শহর। ঝড়ো বাতাসে মরুভূমির বালু উড়ে এসে বাতাসের সঙ্গে ভাসতে থাকায় ব্যাপকভাবে কমে গেছে দৃশ্যমানতা। এর ফলে গণপরিবহন থেকে শুরু করে বিমানের ফ্লাইট পরিচালনায় সৃষ্টি হয়েছে বিপর্যয়। পরিস্থিতি মোকাবিলায় চালক ও খোলা জায়গায় কাজ করা কর্মীদের জন্য নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই ধূলিঝড়ে দেশটির রাজধানী আবুধাবি, বাণিজ্যিক শহর দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের তীব্রতাও বৃদ্ধি পায়।

ধুলোবালিপূর্ণ আবহাওয়া ও বালির ঝড়ের কারণে হাসপাতালগুলোতে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।

এদিকে চলমান আবহাওয়া পরিস্থিতির কারণে দেশটির আবহাওয়া বিভাগ ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে। একই সঙ্গে দুবাইসহ কয়েকটি এলাকায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

এনসিএম জানিয়েছে, আরব উপদ্বীপজুড়ে একটি গভীর নিম্নচাপ ব্যবস্থার প্রভাবে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে দুবাই, আল আইন এবং দেশের পূর্বাঞ্চলে ভারি বৃষ্টি, বজ্রঝড় ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার এবং কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে এনসিএম। একই সঙ্গে ধূলিঝড় ও বৃষ্টির কারণে প্রধান মহাসড়কে যানবাহনের গতি কমে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। এ কারণে যাত্রীদের স্বাভাবিক সময়ের আগেই বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে বিশেষ করে শুষ্ক মৌসুমে প্রায়ই ধূলিঝড় দেখা যায়, যা দৃশ্যমানতা কমিয়ে পরিবহন ব্যবস্থা ও দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেলে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা