ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১৫ একর বনভূমি উদ্ধার করল বন বিভাগ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ ডিসেম্বর ২০২৫, ৫:০৮ বিকাল

Link Copied!

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানেরছড়া রেঞ্জে অবৈধভাবে দখলকৃত বনভূমি উদ্ধার ও বন অপরাধ দমনে জোরালো অভিযান চালানো হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে পানেরছড়া রেঞ্জের তুলাবাগান বিটের পূর্ব পানেরছড়া এলাকায় সরকারি বনভূমি দখল করে অবৈধভাবে নির্মিত একটি ইটের পাকাঘর উচ্ছেদ করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানের মাধ্যমে ওই অবৈধ স্থাপনাটি সম্পূর্ণরূপে অপসারণ করা হয়েছে।

এছাড়া একই দিনে পানেরছড়া রেঞ্জের আওতাধীন পানেরছড়া বিটের হোয়ারীঘোনা এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বন বিভাগের একটি দল জবরদখলকারীদের স্থাপিত সীমানা সূচক পিলার ভেঙে ফেলে এবং তারের নেট অপসারণ করে জব্দ করে। এ অভিযানে প্রায় ১৫ একর অবৈধভাবে দখলকৃত বনভূমি উদ্ধার করা হয়।

পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল আলম জানান, বনভূমি রক্ষা, অবৈধ দখল প্রতিরোধ এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। বন অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় বন আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সহকারী বন সংরক্ষক (সদর) নেতৃত্বে পরিচালিত অভিযানে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা, কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা, পানেরছড়া, চেইন্দা ও ঝিলংজা বিট কর্মকর্তা, লিংক রোড স্টেশন কর্মকর্তা, কক্সবাজার স্পেশাল টিমসহ বন বিভাগের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা