ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

রাজনৈতিক পরিচয়ে মাঠ ও পার্ক দখল বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ ডিসেম্বর ২০২৫, ৪:০৯ বিকাল

Link Copied!

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জনগণের জন্য সংরক্ষিত মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান বিভিন্ন ক্লাবের নামে দখল করে নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের কর্মীর পরিচয় ব্যবহার করে এসব দখলদারিত্ব চালানো হচ্ছে, যার ফলে শিশু-কিশোর ও সাধারণ মানুষের খেলাধুলা ও উন্মুক্ত স্থানে চলাচলের অধিকার সংকুচিত হয়ে পড়ছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে মাঠ দখলকারী ক্লাবগুলোর নিবন্ধন বাতিল, রাজনৈতিক পরিচয় ব্যবহারকারী ব্যক্তিদের সংশ্লিষ্ট দল থেকে বহিষ্কার এবং বিদ্যমান আইন সংশোধনের দাবি জানানো হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিশ্ব সাহিত্য কেন্দ্রে বারসিক, সেন্টার ফর ল’ অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স এবং পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-এর যৌথ আয়োজনে ‘মাঠ ও পার্ক রক্ষায় রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এসব অভিমত ব্যক্ত করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশে অনেক স্থানে শিশু, কিশোর ও সাধারণ মানুষের জন্য সংরক্ষিত খেলার মাঠ ও পার্কগুলি রাজনৈতিক দলের প্রভাবশালী সদস্য বা সংশ্লিষ্ট সংগঠনের নেতার পরিচয়ে দখল বা নিয়ন্ত্রণ করা হচ্ছে, যেখানে তারা ক্লাবঘর, স্থায়ী কাঠামো বা মেলার মতো কার্যক্রম বসিয়ে সাধারণ মানুষের প্রবেশ ও খেলাধুলার সুযোগ সীমিত করছে; প্রকৃত খেলাধুলা ও উন্মুক্ত স্থান ব্যবহারের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। মাঠ পার্কগুলোর রক্ষায় রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। নির্বাচনী ইস্তেহারে মাঠ, পার্ক রক্ষায় বিষয়গুলো যুক্ত করতে হবে।

বক্তারা বলেন, মাঠ রক্ষায় পরিবেশবাদী, সাধারণ নাগরিক একাধিকবার আদালতের দারস্ত হয়েছে। মহামান্য আদালত মাঠ পার্ক রক্ষায় কঠোর নির্দেশনা দিয়েছেন। কিন্তু সরকারের নির্বাহী বিভাগ এবং স্থানীয় সরকার আদালতের নির্দেশনা কোনভাবেই আমালে নেয়নি। বরং আদালতের নির্দেশনা অমান্য করে মাঠ পার্ক ইজারা দিয়েছে এবং রক্ষায় কোন ব্যবস্থা গ্রহন করেনি। দেশের নগর, মহানগরীর মাঠ, পার্কগুলো রক্ষায় মাঠ, পার্ক জলাধার রক্ষা আইন ২০০০ রয়েছে। বিদ্যমান মাঠ, পার্ক জলাধার আইন এ সকল মাঠ, পার্ক রক্ষায় গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে না। এ আইনের দুর্বলতার সুযোগে দখলদার ক্লাবগুলো মাঠ দখল করে নিচ্ছে। বিদ্যমান আইন সংশোধনের অঙ্গীকার দলের ইস্তিহারে যুক্ত করার আহবান জানাই।

বক্তারা সভায় কমিউনিটি মাঠ কোনোভাবেই স্টেডিয়াম, বাণিজ্যিক বা ইনডোর স্থাপনায় রূপান্তর না করা; মাঠ ও পার্কের জন্য পৃথক বাজেট নিশ্চিত করতে হবে এবং কোনো ক্লাব বা প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়া। সকল মাঠ ও পার্ক থেকে অবৈধ স্থাপনা, টার্ফ ও ক্লাব দখল উচ্ছেদ করে নাগরিকদের জন্য উন্মুক্ত রাখতে হবে, দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, ওয়াসার পাম্পের ভাড়া মাঠ রক্ষণাবেক্ষণে ব্যয়, পাশাপাশি কমিউনিটি ভবনে লাইব্রেরি ও বসার জায়গা গড়ে তুলতে হবে। দীর্ঘমেয়াদে মাঠ, পার্ক ও জলাধার সংরক্ষণে আইন ও নীতিমালা প্রণয়ন/সংশোধন, সারাদেশের মাঠ–পার্কের তালিকা প্রকাশ, পর্যাপ্ত অর্থায়ন এবং দখলদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার সুপারিশ করেন।

সভায় বক্তব্য রাখেন, মো জাহাঙ্গির আলম ,নগর গবেষক ও সমন্বয়ক ,বারসিক, এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, সেক্রেটারী, সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স, এডভোকেট আওলাদ হোসেন, চেয়ারম্যান, গ্লোবাল লিগ্যাল স্ট্যাডিজ এন্ড ডেভলাপমেন্ট সেন্টার, অধ্যাপক কামরুজ্জামান, চেয়ারম্যান, ক্যাপস, মেজবাহ উদ্দিন সুমন,সাধারণ সম্পাদক,পবা, সৈয়দা অনন্যা রহমান, হেড অব প্রোগ্রাম, ডাব্লিউবিবি ট্রাস্ট, শাহ ইসরাত আজমেরী, চেয়ারম্যান, চিল্ডেন ওয়াচ ফাউন্ডেশন, মেহেনাজ মালা, নির্বাহী পরিচালক, কসমস, নগর পরিকল্পনাবিদ কায়কোবাদ হোসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা