ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জাকার্তায় সাত তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২০

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ ডিসেম্বর ২০২৫, ৬:০৩ বিকাল

Link Copied!

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাত তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো জানান, আগুন লাগার সময় ভবনের ভেতরে বহু কর্মী অবস্থান করছিলেন-অনেকে দুপুরের খাবার খাচ্ছিলেন, কেউ বা বাইরে যাচ্ছিলেন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও সম্ভাব্য আরও হতাহতদের সন্ধানে অভিযান চলছে।

স্থানীয় কমপাস টিভির ভিডিও ফুটেজে দেখা যায়, বহু অগ্নিনির্বাপক কর্মী ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে তৎপর রয়েছেন।

রয়টার্স জানিয়েছে, ভবনটি জাপানি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান টেরা ড্রোন কর্পোরেশনের অফিস হিসেবে ব্যবহৃত হতো। প্রতিষ্ঠানটি খনি ও কৃষি খাতে জরিপ কাজে ব্যবহৃত ড্রোন সরবরাহ করে। তবে অগ্নিকাণ্ড বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা