ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

তেঁতুলিয়ায় টানা চার দিন ১০ ডিগ্রি! শীতের তীব্রতায় বাড়ছে দুর্ভোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ সকাল

Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। উত্তর হিমালয় অঞ্চল থেকে নেমে আসা হিমশীতল বাতাসে শীতের তীব্রতা প্রতিদিনই বাড়ছে। দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্যের কারণে স্থানীয়দের জন্য শীতের অনুভূতি আরও কঠিন হয়ে উঠেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। এর তিন ঘণ্টা আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল আরও কম-১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যদিও আজ ঘন কুয়াশা নেই, ভোরে হালকা কুয়াশা দেখা গেছে। রোদ উঠলেও তাতে তেমন কোনো উষ্ণতা পাওয়া যায়নি।

এর আগের দিন তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহজুড়ে দিন-রাতের এমন বিপুল তাপমাত্রার তারতম্যের ফলে শীতের প্রভাব আরও জোরদার হচ্ছে।

শীতের তীব্রতা বাড়ায় সাধারণ মানুষের দুর্ভোগও কয়েকগুণ বেড়েছে। অনেকে ঠান্ডা থেকে বাঁচতে বাড়ির আঙিনা, রাস্তার মোড় ও খোলা জায়গায় খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত চার দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই রয়েছে। ডিসেম্বরের শুরুতেই এমন পরিস্থিতি দেখা দেওয়ায় সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরও জোরদার হওয়ার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা