
সিলেটে রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪।
বুধবার (২৬ নভেম্বর) সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর। কম্পন খুবই নরম হওয়ায় অনেকেই তা টের পাননি এবং বাংলাদেশে তেমন প্রভাব পড়েনি।
তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের মৃদু ভূমিকম্প প্রায়ই ঘটে, যার জন্য সাধারণত প্রজ্ঞাপন দেওয়া হয় না।