ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

মালাক্কা প্রণালীতে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ । ১৭৭ জন

মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ ও পরে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ এ পরিণত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে আবহাওয়া অফিস এক সতর্কবার্তায় এ তথ্য জানায়।

সতর্কবার্তায় বলা হয়, ঘূর্ণিঝড়টি আজ সকাল ৬টায় মালাক্কা প্রণালী অঞ্চলে অবস্থান করছিল এবং এটি আরও পশ্চিমদিকে অগ্রসর হতে পারে। তবে ঘূর্ণিঝড়টি ভারত বা বাংলাদেশের উপকূল অতিক্রম করবে না বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস।

তারা আরও জানিয়েছে, ‘শেন-ইয়ার’ ক্রমান্বয়ে সাগরে দুর্বল হয়ে পড়তে পারে এবং মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়ার উপকূল দিয়ে অতিক্রমের সম্ভাবনা রয়েছে।

এদিকে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এ পরিণত হয়েছে।

এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যেতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধ করেছে আবহাওয়া অফিস।