ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

গ্রিন ইউনিভার্সিটিতে আইটিডি ২০২৫ সম্মেলন

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ নভেম্বর ২০২৫, ৫:৪১ বিকাল

Link Copied!

বাংলাদেশে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন ‘ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট (আইটিডি) ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রিন ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৭ ও ২৮ নভেম্বর ঢাকার পূর্বাচলের আমেরিকান সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে। গবেষক, শিক্ষাবিদ, শিল্পখাত ও নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে চতুর্থবারের মতো এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

সম্মেলনের এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-“টেকসই ব্যবসা ও আইনের অগ্রগতি: উদীয়মান অর্থনীতিতে পরিবেশ, সমাজ এবং সুশাসনের সমন্বয়”। আয়োজকদের তথ্যমতে, এবারের সম্মেলনে দেশ-বিদেশ থেকে ১৯২টি গবেষণাপত্র জমা পড়েছে, যার মধ্যে ১১৩টি গবেষণাপত্র উপস্থাপনার জন্য নির্বাচিত হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরিফ উদ্দিন। তিনি বলেন, আন্তর্জাতিক গবেষক, শিল্প উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের সম্পৃক্ত করার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবন ও গবেষণাভিত্তিক জ্ঞানের সাথে পরিচিত করানোই এই আয়োজনের মূল লক্ষ্য। এতে শিক্ষার্থীরা জাতীয় ও বৈশ্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ পাবে।

সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষক ও গবেষকরা এ সম্মেলনে অংশ নেবেন। বাংলাদেশের নতুন প্রজন্মের গবেষকদের জন্য নিজেদের কাজ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি বড় সুযোগ বলে তিনি উল্লেখ করেন।

দুই দিনব্যাপী সম্মেলনে উপস্থাপিত গবেষণাপত্রে টেকসই অর্থায়ন, ইএসজি রিপোর্টিং, ডিজিটাল রূপান্তর, পরিবেশ আইন, এআই নৈতিকতা, মানবাধিকার, করপোরেট গভর্ন্যান্সসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা ও প্যানেল সেশন আয়োজন করা হবে। পাশাপাশি নির্বাচিত সেরা গবেষণা প্রবন্ধকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

সম্মেলনে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকেও যোগ দেওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছে আয়োজকরা।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা