ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দক্ষিণ আন্দামান ও বঙ্গোপসাগরে লঘুচাপ, তাপমাত্রা কমতে পারে

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ নভেম্বর ২০২৫, ২:৩৭ বিকাল

Link Copied!

দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সক্রিয় রয়েছে, যা ধীরে ধীরে ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এই অবস্থায় সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তবে রাত এবং দিনের তাপমাত্রা ধাপে ধাপে কমতে পারে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, দক্ষিণ আন্দামান সাগরে থাকা লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। এছাড়া দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ তৈরি হয়েছে, যা ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী ২৬ নভেম্বর বুধবার সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ২৮ নভেম্বর শুক্রবার এবং ২৯ নভেম্বর শনিবারও সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছেন, পরবর্তী পাঁচ দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা