
দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আরও ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাত্ক্ষণিকভাবে বাংলাদেশের আবহাওয়ায় এর কোনো প্রভাব দেখা যাচ্ছে না। সারাদেশে সোমবার (২৪ নভেম্বর) শুষ্ক ও আংশিক মেঘলা আকাশ থাকবে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, ফলে শীতের অনুভূতি কিছুটা বেড়ে যেতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, দক্ষিণ আন্দামান সাগরের লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আরও ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।”
আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে:
মঙ্গলবার (২৫ নভেম্বর): অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া, রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (২৬ নভেম্বর): আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া, রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর): আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া, রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (২৮ নভেম্বর): আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া, রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।
আবহাওয়া অধিদফতরের তথ্যে বলা হয়েছে, পরবর্তী পাঁচ দিনে উল্লেখযোগ্য কোনো আবহাওয়াগত পরিবর্তনের সম্ভাবনা নেই।