ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ

পঞ্চগড়ে হিমেল হাওয়ায় শীতের আমেজ, তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি পর্যন্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ নভেম্বর ২০২৫, ১০:২৭ সকাল

Link Copied!

হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে শীতের আগমন ঘটেছে। উত্তর দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাস আর হালকা কুয়াশায় ভোর থেকেই জেলাজুড়ে পড়েছে শীতের ছোঁয়া।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গত কয়েক দিনের ব্যবধানে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।

স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। সকালে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে গ্রামাঞ্চল। তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। বিশেষ করে পাথরশ্রমিক, চা শ্রমিক, দিনমজুর ও রিকশাচালকরা হিমেল হাওয়ায় কাজে নামতে গিয়ে পড়ছেন দুর্ভোগে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা রাতে ও ভোরের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে। তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত কমে গেছে। রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এখন থেকে প্রতিদিন তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।”

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব আরও বাড়বে। ধীরে ধীরে শীতের আমেজ ছড়িয়ে পড়বে দেশের অন্যান্য অঞ্চলেও।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯