ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মোহাম্মদপুরে র‌্যাব অভিযান: ১,৫৫৫ কেজি পলিথিন জব্দ

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ নভেম্বর ২০২৫, ২:১৩ বিকাল

Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১,৫৫৫ কেজি পলিথিন জব্দ করেছে। অভিযানের সময় ৬টি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বুধবার (৫ নভেম্বর) র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ এবং পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। উপস্থিত ছিলেন র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার।

র‌্যাব জানায়, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে পলিথিন উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মোহাম্মদপুরের কৃষি মার্কেটে কিছু ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন বাজারজাত ও সরবরাহ করছে।

অভিযানে জব্দকৃত পলিথিন এবং জরিমানা প্রদানের বিবরণ: আমিনুল ওয়ান টাইম ঘর: ১,০০০ কেজি পলিথিন, ২৫ হাজার টাকা জরিমানা, ভাই ভাই এন্টারপ্রাইজ: ২৩১ কেজি পলিথিন, ৫ হাজার টাকা জরিমানা, মের্সাস মামুন বিজনেস সেন্টার: ৮ কেজি পলিথিন, ৫ হাজার টাকা জরিমানা, দেলোয়ার ওয়ান টাইম স্টোর: ৯৪ কেজি পলিথিন, ৫ হাজার টাকা জরিমানা, মায়া শপিং স্টোর: ১৪৩ কেজি পলিথিন, ১০ হাজার টাকা জরিমানা, মেসার্স শরীয়তপুর প্যাকেজিং স্টোর: ৭৯ কেজি পলিথিন, ৫ হাজার টাকা জরিমানা।

র‌্যাব জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে পরিবেশ রক্ষায় অবদান রাখা যায়।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা