
বঙ্গোপসাগরের উষ্ণ জলরাশিতে শক্তি বাড়িয়ে চলছে ঘূর্ণিঝড় মোন্থা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ভারতের আন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে দেশের আবহাওয়া বিভাগের (India Meteorological Department) পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে- এই ঝড়ের কারণে আন্ধ্রপ্রদেশসহ আশপাশের এলাকায় ইতিমধ্যে ভারী বৃষ্টি শুরু হয়েছে, এবং বুধবারও তা অব্যাহত থাকতে পারে। বাতাস ঘণ্টায় প্রায় ১১০ কিলোমিটার বেগে বইবে বলে বলা হয়েছে।
আন্ধ্রপ্রদেশের পাশাপাশি তামিলনাড়ু ও ওড়িশা প্রদেশেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে, উপকূলবর্তী এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং বেশ কিছু ট্রেনও বাতিল করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে- মঙ্গলবার বিকেলের পর যেকোনো সময় মোন্থা অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া এলাকায় তীব্র ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে পারে, সেই সময়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিমি পর্যায়ে হতে পারে।
ওড়িশার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন- মোন্থার সম্ভাব্য প্রভাব মোকাবিলার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।