
রাজধানী ঢাকায় আজও গরমের প্রভাব অব্যাহত থাকবে। দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন না হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।
গতকাল মঙ্গলবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমের তুলনায় কিছুটা বেশি। আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে প্রবাহিত উষ্ণ ও আর্দ্র বাতাসের কারণে ঢাকায় আপাতত গরমের প্রভাব অব্যাহত থাকতে পারে। আগামী কয়েক দিনেও উল্লেখযোগ্য বৃষ্টি বা তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে, আর আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টায়।