ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

অক্টোবরে গরমের দাপটের মাঝে লঘুচাপের আভাস, আসছে বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অক্টোবর ২০২৫, ৯:৫৮ সকাল

Link Copied!

অক্টোবরে অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করছে দেশ। তবে এরই মধ্যে দেখা দিয়েছে কিছুটা স্বস্তির সম্ভাবনা। বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপের আভাস পাওয়া গেছে, যা দ্রুত নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সোমবার (২১ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি পরবর্তীতে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, “মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।”

আবহাওয়া অফিস জানায়, বুধবার সন্ধ্যা থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিধি কিছুটা বাড়বে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। সে সময় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, যা চলমান ভ্যাপসা গরমের মাঝে কিছুটা স্বস্তি এনে দেবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া শুক্রবার থেকে দেশের আরও বিস্তৃত অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমেই বাড়বে।

চলতি মাসের শুরুতে প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছিল, অক্টোবর মাসে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মাসের শুরুতেই তৈরি হয়েছিল, দ্বিতীয়টি এখন সৃষ্টি হওয়ার পথে এবং এটি দ্রুত নিম্নচাপে রূপ নিতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, অক্টোবর-নভেম্বর মাস হচ্ছে ঘূর্ণিঝড়প্রবণ সময়। এ সময় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ থেকে বড় ধরনের ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকে। সাধারণত নভেম্বর মাসেই ঘূর্ণিঝড়ের প্রকোপ বেশি দেখা যায়। তাই অক্টোবরের এই লঘুচাপ থেকেও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের ঝুঁকি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা