
সপ্তাহের প্রথম কার্যদিবসের সকালে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় সপ্তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ রাজধানী ঢাকা। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ু মান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার গড় একিউআই (AQI) স্কোর রেকর্ড করা হয়েছে ১৫২, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যার একিউআই স্কোর ২৯২। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি (২৩৮), তৃতীয় স্থানে কলকাতা (১৮৩), চতুর্থ স্থানে ভিয়েতনামের রাজধানী হ্যানয় (১৬০) এবং পঞ্চম স্থানে ভারতের মুম্বাই (১৫৮)।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর ধরা হয়, যা বিশেষ করে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ।
০–৫০: ভালো, ৫১–১০০: মাঝারি, ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০: অস্বাস্থ্যকর, ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর, ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ
একিউআই ২০১-এর ওপরে গেলে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং বাইরের কার্যক্রম সীমিত রাখার আহ্বান জানানো হয়।
বিশেষজ্ঞরা বলছেন, শীত মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বায়ু দূষণের মাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দ্রুত কার্যকর বায়ুদূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ না নিলে জনস্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে।