ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

আশ্বিনের শেষে তেঁতুলিয়ায় শীতের হালকা ছোঁয়া

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ অক্টোবর ২০২৫, ১০:৩৭ সকাল

Link Copied!

আশ্বিন মাসের শেষ প্রান্তে এসে শীতের হালকা ছোঁয়া টের পাওয়া যাচ্ছে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। কয়েক দিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়ছে, তবে শনিবার সকালে আবহাওয়ায় দেখা মেলে কিছুটা ভিন্নতার। সকালজুড়ে কুয়াশার সঙ্গে ছিল মৃদু ঠান্ডা হাওয়া, যা স্থানীয়দের কাছে শীতের আগমনী বার্তা হিসেবে ধরা দিয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে ঘুম ভাঙতেই জানালার ওপার থেকে চোখে পড়ে ধোঁয়াটে কুয়াশার চাদর। অনেকেই কুয়াশাময় এই সকাল উপভোগ করতে বাইরে বের হন- কেউ হাঁটতে, কেউ আবার চায়ের দোকানে বসে গরম চায়ের কাপে চুমুক দিয়ে গল্পে মেতে ওঠেন।

এদিকে, শীতের পূর্বাভাস টের পেয়ে জেলার মানুষজন এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন। বিশেষ করে বয়স্ক ও শিশুরা ঠান্ডা থেকে সুরক্ষার জন্য হালকা গরম কাপড় ব্যবহার শুরু করেছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “গত কয়েক দিন ধরে আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে, যা মৌসুমী পরিবর্তনের ইঙ্গিত। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এখন থেকে তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে নামবে।”

শরতের শেষ প্রান্তে এই আবহাওয়া পরিবর্তন জানিয়ে দিচ্ছে- দেশের সর্বউত্তরের জেলা তেঁতুলিয়ায় দরজায় কড়া নাড়ছে শীত।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা