ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চাইল বাংলাদেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ অক্টোবর ২০২৫, ৫:২৯ বিকাল

Link Copied!

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জ্বালানি রূপান্তরে বাংলাদেশের প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও শক্তিশালী সহায়তার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত “টিম ইউরোপ ইনিশিয়েটিভ – ক্লাইমেট অ্যান্ড এনার্জি” উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতা। শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযোজন আমাদের জীবনের অংশ হলেও এখন প্রভাবের তীব্রতা আমাদের সীমা অতিক্রম করেছে। শুধুমাত্র বাংলাদেশকে ‘সহনশীল সমাজ’ হিসেবে তুলে ধরা মানবাধিকারের প্রতি অবিচার।”

তিনি জোর দিয়ে বলেন, অভিযোজন যথেষ্ট নয় যদি বৈশ্বিক নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়িত না হয়। সতর্ক করে তিনি জানান, ১.৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য অর্জন ব্যর্থ হলে কেবল অভিযোজন দিয়ে বাংলাদেশ টিকে থাকতে পারবে না।

বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি অর্জনের লক্ষ্য নিয়েছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, সরকারি দপ্তরে সৌর প্যানেল স্থাপন বাধ্যতামূলক করা, ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প ও বায়ু বিদ্যুতের সম্ভাবনা অনুসন্ধানসহ নানা উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। তবে জ্বালানি রূপান্তরের জন্য ইউরোপের প্রযুক্তি হস্তান্তর ও সাশ্রয়ী অর্থায়নের সহায়তা প্রয়োজন।

তিনি পানি নিরাপত্তা সংকটের কথাও তুলে ধরেন-লবণাক্ততা বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস ও পৃষ্ঠস্থ পানির ওপর চাপ বৃদ্ধি-যা জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও তীব্র করছে। এ সময় তিনি বৃষ্টির পানি সংরক্ষণ, জলাভূমি পুনরুদ্ধার এবং প্রাকৃতিক সমাধানে বিনিয়োগের আহ্বান জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “ইউরোপ সবসময় বাংলাদেশের পাশে থেকেছে। টিম ইউরোপ ইনিশিয়েটিভের মাধ্যমে এই সহযাত্রা আরও শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি।”

অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লট্‌জ, ইউরোপীয় কমিশনের আন্তর্জাতিক বিষয়ক ও জলবায়ু অর্থায়ন পরিচালক ডায়ানা আক্কোনচিয়া বক্তব্য রাখেন। এছাড়া নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল, ইউরোপীয় বিভিন্ন দেশের প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ ও তরুণ কর্মীরাও উপস্থিত ছিলেন।

পরিবেশ উপদেষ্টা ও অতিথিবৃন্দ যৌথভাবে “টিম ইউরোপ ইনিশিয়েটিভ – ক্লাইমেট অ্যান্ড এনার্জি” উদ্বোধন করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

বন্যার পর দুই বছরেও সংস্কার হয়নি সড়ক, দুর্ভোগে কুমিল্লার ১০ গ্রামের মানুষ

পানি সুরক্ষায় দ্রুত বিনিয়োগ ও সংস্কারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের

বিশ্ব হেপাটাইটিস দিবস আজ

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কা, পথচারী নিহত

বৃষ্টি থামার নাম নেই, আরও ৫ দিন ভেজার পূর্বাভাস

শাহজালালে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইট অনুমোদন স্থগিত

সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৩৬৪ শিক্ষার্থীর

দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা-ভূমিধস পরিস্থিতির উন্নতি

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে কাজ করছে সরকার: মন্ত্রী

হাওরের বন্যা ঠেকাতে ব্রির নতুন ধান, ফলন ৮.৫ টন পর্যন্ত

Titan Battery of realme C100i Steals the Spotlight: A New Chapter in Long-lasting Battery Life

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি