ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে নিহত ৫০

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ অক্টোবর ২০২৫, ১০:৩০ সকাল

Link Copied!

ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় একটি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন। আহত হয়েছেন আরও শতাধিক। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে, সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে।

দুর্ঘটনার সময় স্কুলে উপস্থিত ছিল কয়েক শত কিশোর বয়সী ছাত্র। স্কুল ভবনটির উপরতলায় তখন চলছিল নির্মাণকাজ, নতুন একটি তলা যোগ করার চেষ্টা চলছিল। কিন্তু ভিত্তি বা ফাউন্ডেশন ছিল না উপরের তলা তোলার উপযোগী। ফলে ছাদ ধসে পড়ে নিচের শ্রেণিকক্ষগুলো একেবারে চাপা পড়ে যায় ধ্বংসস্তূপে।

ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধার সংস্থা ‘বাসারনাস’ জানিয়েছে, এ পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও ১০৪ জনকে। এখনো নিখোঁজ রয়েছেন ১৮ জন। উদ্ধার কাজ এখনও চলছে।

সংস্থাটির অপারেশন পরিচালক ইউধি ব্রামান্তিও জানিয়েছেন, ধসে যাওয়া ভবনের ৬০ শতাংশ ধ্বংসস্তূপ ইতিমধ্যেই সরানো হয়েছে। তবে ধ্বংসের শিকার হয়েছে স্কুলটির পাশের একটি ভবনও। ফলে পুরো এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিখোঁজদের অধিকাংশই ওই সংলগ্ন ভবনের বাসিন্দা বলে ধারণা।

একই তথ্য দিয়েছেন আরেক উদ্ধারকারী সংস্থা বিএনপিবি’র তথ্য ও যোগাযোগ প্রধান আবদুল মুহারি। তিনি জানান, আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনও হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জন।

স্কুলটির কয়েকজন শিক্ষক জানান, সম্প্রতি শ্রেণিকক্ষের সংখ্যা বাড়ানোর পরিকল্পনায় ছাদে নতুন তলা তোলার কাজ শুরু হয়। কিন্তু নির্মাণের আগে স্কুল ভবনের কাঠামোগত নিরাপত্তা বা ফাউন্ডেশন যাচাই করা হয়নি। ফলে ছাদে অতিরিক্ত চাপ পড়ে ভবন ধসে পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, স্কুলভবনের মতো স্পর্শকাতর স্থাপনায় এ ধরনের গাফিলতি মারাত্মক বিপদের কারণ হতে পারে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা