ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মুন্সিগঞ্জে প্লাস্টিক কারখানাসহ ৬ প্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ সকাল

Link Copied!

মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মাওয়া-লৌহজং সড়কের পাশের কারখানা ও ওয়ার্কশপসহ ছয়টি প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সুমন ঢালীর একটি ফলের দোকান ও চায়ের দোকান, আরিফ ঢালীর সেলুন, একটি প্লাস্টিক কারখানা, একটি লোহার স্ক্র্যাব কারখানা এবং নাসির খানের একটি ওয়ার্কশপ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, লৌহজং ও শ্রীনগরের মোট চারটি ইউনিট একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, সোমবার বিকেলে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ৫টি প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। যার মধ্যে ১০ হাজার টাকা সরকারের পক্ষ থেকে এবং বাকি ১০ হাজার টাকা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা