ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বিশ্বের চতুর্থ দূষিত শহরের তালিকায় ঢাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ সকাল

Link Copied!

১৬৩ একিউআই (বায়ুমান সূচক) স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ (রোববার) চতুর্থ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। এ স্কোর অনুযায়ী ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সকাল ৮টার প্রতিবেদন অনুযায়ী, ১৮৬ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে। একই সময়ে গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসা ১৮০ স্কোর নিয়ে দ্বিতীয় এবং ভারতের কলকাতা ১৬৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

বায়ুমান সূচকে (একিউআই) শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোর হলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নাগরিকদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিশেষজ্ঞরা জানান, একিউআই সাধারণত বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাইঅক্সাইড (এনও₂), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাইঅক্সাইড (এসও₂) এবং ওজোন (ও₃) এর মাত্রার ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।

বায়ুদূষণ সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর হলেও শিশু, প্রবীণ, অন্তঃসত্ত্বা এবং অসুস্থ ব্যক্তিদের জন্য এর প্রভাব আরও ভয়াবহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, প্রতি বছর বিশ্বজুড়ে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে বায়ুদূষণজনিত কারণে।

চিকিৎসকরা বলছেন, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদ্‌রোগ, ফুসফুসের ক্যান্সার, শ্বাসযন্ত্রের সংক্রমণ ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) মতো জটিল রোগে মৃত্যুর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা