
রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা সোয়া পাঁচটার দিকে এ ভূমিকম্প আঘাত হানে। হঠাৎ কম্পনে আতঙ্কিত হয়ে অনেক মানুষ বাসাবাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প ইউনিট জানায়, এ ভূমিকম্পের উৎপত্তি ভারতের আসাম রাজ্যে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আকতার বলেন, “ভারতের আসামে উৎপত্তিস্থল হলেও এর প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে। এটি মাঝারি ধরনের ভূমিকম্প হলেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”
তবে ভূমিকম্পে কোনো এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।