ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. সর্বশেষ

আগামী ৭২ ঘণ্টায় ছয় বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ

Link Copied!

আগামী তিন দিনে দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিশেষ সতর্কবার্তায় পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নগর অঞ্চলে জলাবদ্ধতার ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারী (৪৪ থেকে ৮৮ মি.মি.) থেকে অতি ভারী (১৮৮ মি.মি. পর্যন্ত) বৃষ্টি হতে পারে।

বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে অতি ভারী বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির ফলে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে।

অপর এক বার্তায় আবহাওয়া বিশেষজ্ঞ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রংপুর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটসহ ১৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এ অবস্থায় সংশ্লিষ্ট ১৪ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শন করতে বলা হয়েছে। একই সঙ্গে নদী-নালা ও পাহাড়ি এলাকায় বসবাসকারীদের বিশেষ সতর্কতা অবলম্বন এবং ঝুঁকি বিবেচনায় নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ