ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিলেটে কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২:০০ বিকাল

Link Copied!

জেলা প্রশাসনের চিঠি বিলি করতে গিয়ে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস এলাকায় কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জারিকারক নিহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী আব্দুল ওয়াদুদের ছেলে জুয়েল মিয়া ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা ময়না মিয়ার ছেলে শব্দর আলী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিলেটে রেফার করেন। কিন্তু সিলেটে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘একজন ঘটনাস্থলেই মারা গেছেন, আরেকজনকে গুরুতর অবস্থায় সিলেটে নেওয়ার সময় পথেই মৃত্যু হয়।’

জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান জানান, নিহত দুইজনই জেলা প্রশাসকের কার্যালয়ে জারিকারক পদে কর্মরত ছিলেন। তারা সরকারি ডাকপত্র নিয়ে জগন্নাথপুর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

Facebook Comments Box

আরও পড়ুন

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি

শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় বন্ধ কয়েক ডজন স্কুল

নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০ বছরের কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রতিমন্ত্রী

শেষ সময়ে জমজমাট আমের বাজার, তবু হতাশ চাষিরা

জেনে নিন ৬৯টি বড় শহরের মাসিক বেতনের বৈশ্বিক চিত্র

ওষুধ নয়, রোগ প্রতিরোধেই স্বাস্থ্যসেবার মূল জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ

Effective Action Needed to Reduce Hypertension Risk Among Young People

যুবাদের উচ্চ রক্তচাপ ঝুঁকি কমাতে দরকার কার্যকর পদক্ষেপ