ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নির্ধারণ করার দাবিতে সমাবেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ নভেম্বর ২০২৩, ১০:১৬ বিকাল

Link Copied!

মেট্রোরেলে সাধারণ মানুষের জন্য ভাড়া কমানো এবং শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ রোজ শুক্রবার বিকাল ৫.০০ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুহাইল আহম্মেদ শুভ,দপ্তর সম্পাদক অনিক কুমার দাস।সমাবেশ পরিচালনা করেন ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন।

উক্ত বিক্ষোভ সমাবেশ নেতৃবৃন্দ বলেন, মেট্রোরেলের দ্বিতীয় অংশের উদ্বোধন হবে আগামীকাল কিন্তু মেট্রোরেলের যে সুফলের কথা বলা হয়েছিলো তা এখন জনগণের দুর্ভোগ পরিনত হয়েছে। মেট্রোরেলের যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তাতে এটা আর সাধারণ মানুষের পরিবহন না হয়ে ধনিক শ্রেণীর বিলাসী পরিবহনে পরিনত হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশ গুলোর মধ্যে সব চেয়ে বেশি ভাড়া এবং পাশের দেশ কলকাতার থেকেও প্রায় ৪ গুন বেশি ভাড়া নির্ধারণ করা হয়ছে। মন্ত্রী – আমলা ও প্রজেক্টের সাথে যুক্ত কর্তা ব্যক্তিদের লুটপাট – দূর্নীতি বারংবার বাড়ে প্রকল্পের বাজেট কিন্ত সরকার এগুলোর কোনো প্রতিকার না করে জনগণের উপরই এর দায় বার চাপিয়ে দিচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, দীর্ঘ লড়াই – সংগ্রামের মধ্যে দিয়ে শিক্ষার্থী হাফ ভাড়ার অধিকার আদায় করে কিন্তু মেট্রোরেল শিক্ষার্থীদের সে দাবিকে আজকে উপেক্ষা করা হচ্ছে। মতিঝিল থেকে উত্তরা ১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। একজন যদি নিয়মিত মেট্রোরেলে যাওয়া আসা করে তাকে মাসে গুনতে হবে ৬ হাজার টাকা যা এখন কার অর্থনীতির মূল্যস্ফীতিতে অবাস্তব। এই ভাড়া কোনো মধ্যবিত্ত জনগণ এবং শিক্ষার্থীদের বহন করা কষ্ট সাধ্য।

নেতৃবৃন্দ বলেন, তাই আমরা দাবি করছি সাধারণ মানুষের শ্রমে-ঘামে নীর্মিত মেট্রোরেলের ভাড়া এখনকার আর্থসামাজিক অবস্থা এবং শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন শিক্ষা জীবন কথা বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণ করতে হবে। শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া এবং সাধারণ মানুষের জন্য ভাড়া কমাতে হবে। আমাদের দাবি মেনে যদি ভাড়া নির্ধারণ না করা হয় আগামী দিনে সকল শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলার অঙ্গিকার করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

September 2026 Customer Acquisition Campaign for upay Agent

সেপ্টেম্বরের এজেন্ট ক্যাম্পেইনের বিজয়ীকে রাইডু ই-বাইক উপহার দিলো উপায়

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪