
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৩৬৫৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫৬২টি গাড়ি ডাম্পিং এবং ২২৭টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগ অভিযান চালায়। এতে আইন লঙ্ঘনের দায়ে এসব মামলা করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের অভিযান চলমান থাকবে।