ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ভারত থেকে পানি ছেড়ে দেওয়ায় পাকিস্তানের পাঞ্জাবে বন্যা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ অগাস্ট ২০২৫, ৯:৫২ সকাল

Link Copied!

ভারত থেকে প্রচণ্ড বেগে বিপুল পরিমাণ পানি ঢোকার কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। নদীপাড়ের হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। টানা ভারী বর্ষণে বাঁধ উপচে পড়ায় ভারত পানি ছেড়ে দিয়েছে বলে মঙ্গলবার (২৬ আগস্ট) জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবর তুর্কি গণমাধ্যম আনাদোলু।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও আশপাশের অঞ্চলে রবি, চেনাব ও সুতলেজ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

এখন পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষকে সরিয়ে নিয়ে পাঞ্জাব প্রদেশের কাসুর, ভাওয়ালনগর ও বিহারী এলাকায় আশ্রয় দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, বৃষ্টির কারণে বাঁধের পানি উপচে পড়ায় ভারত বাধ্য হয়ে পানি ছেড়ে দিয়েছে।

সংস্থাটির মুখপাত্র বলেন, শুধু ভারত পানি ছাড়ার কারণে নয়, গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতও নদীগুলোকে ফুলেফেঁপে উঠতে বাধ্য করেছে।

গত রোববার ভারত পাকিস্তানকে আগাম সতর্কতা দিয়ে জানায়, বাঁধ থেকে পানি ছাড়ায় তাওয়াই নদীতে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এর আগে হিমাচল প্রদেশ, কাশ্মীর, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে অস্বাভাবিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

উল্লেখ্য, গত এপ্রিলে জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত সিন্ধু নদ চুক্তি বাতিল করেছিল। এর পর এবারই প্রথমবার নদীসংক্রান্ত বিষয়ে পাকিস্তানকে সতর্কবার্তা দিলো দেশটি।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা