
আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সকাল ৬টায় এটি দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উপকূলীয় উড়িষ্যা ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
প্রথম দিন (১৯ আগস্ট):
রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
দ্বিতীয় দিন (২০ আগস্ট):
রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং রাজশাহীর অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ। দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
তৃতীয় দিন (২১ আগস্ট):
রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় বৃষ্টি। রাজশাহীর অনেক জায়গায়ও বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
চতুর্থ দিন (২২ আগস্ট):
রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় বৃষ্টি। রাজশাহী ও ময়মনসিংহের অনেক জায়গায়ও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পঞ্চম দিন (২৩ আগস্ট):
রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় বৃষ্টি। রাজশাহী, ঢাকা ও খুলনার অনেক জায়গায়ও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাস
এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যেতে পারে।