
আজ রংপুরের অধিকাংশ জায়গায়, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে এসব অঞ্চলে জলাবদ্ধতা ও নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করা হয়েছে।