ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অগাস্ট ২০২৫, ১১:৫১ সকাল

Link Copied!

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এমন সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

ঝড়ের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, এ ধরনের ঝড় হঠাৎ করে শুরু হতে পারে এবং অল্প সময় স্থায়ী হলেও ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযান ও ছোট ট্রলারের ক্ষেত্রে এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এ কারণে নদী ও উপকূলীয় অঞ্চলে অবস্থানরত নৌযান এবং স্থানীয় জনগণকে সর্তক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

সতর্ক বার্তায় আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। তাই স্থানীয় প্রশাসন, নৌযান কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টদের আবহাওয়া পরিস্থিতির দিকে সতর্কভাবে নজর রাখতে হবে।

এদিকে, যারা নদীপথে যাতায়াত করছেন বা মাছ ধরার কাজে নৌকায় অবস্থান করছেন, তাদেরও সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা