
বাংলাদেশের উপর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী চারদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের অনেক জায়গায় মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
৮ আগস্ট ২০২৫ (শুক্রবার):
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ। এদিন দেশের দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
৯ আগস্ট ২০২৫ (শনিবার):
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।
১০ আগস্ট ২০২৫ (রবিবার):
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বাকি বিভাগগুলোর দু-একটি স্থানে বৃষ্টি হতে পারে। এই দিনও কিছু এলাকায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। সারাদেশেই তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।
১১ আগস্ট ২০২৫ (সোমবার):
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-একটি স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু অঞ্চলে ভারী বৃষ্টিও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাস:
এই সময়ের শেষের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
আবহাওয়াবিদরা পরামর্শ দিয়েছেন, সম্ভাব্য ভারী বর্ষণ ও জলাবদ্ধতা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রস্তুতি নিতে। বিশেষ করে নদী অববাহিকা ও নিম্নাঞ্চলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।