ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পাকিস্তান ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রতিবেদক
Ibrahim Khalil
২ অগাস্ট ২০২৫, ৩:০২ বিকাল

Link Copied!

পাকিস্তানের বিভিন্নস্থানে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ওই ভূমিকম্প আঘাত হানে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। খবর সামা টিভির।

তবে, ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের মতে, দিবাগত রাত ২টার কিছু পরে আফগানিস্তানের বাঘলান থেকে ১২১ কিলোমিটার পূর্বে ১২৪ কিলোমিটার গভীরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ, পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে।

এছাড়া লাহোর, ইসলামাবাদ, মুরি, সারগোধা, ওয়াহ ক্যান্ট, পাঞ্জাবের কাসুর, কেপির পেশোয়ার, সোয়াত এবং এর আশেপাশের এলাকা, নওশেরা, দির, শাংলা, চরসাদ্দা, মালাকান্দ, মারদান, হরিপুর, হাঙ্গু, বালাকোটেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

তাছাড়া, গিলগিট-বালতিস্তানের ঘিজার এবং আরও অনেক জেলায়ও ভূ-কম্পনটি অনুভূতহয়। পাকিস্তানের বাইরে, ভারত, ভারত-অধিকৃত কাশ্মীর এবং আফগানিস্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও শক্তিশালী ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা