
আগামী চার দিনে দেশের বেশিরভাগ এলাকায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (০২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
৩ আগস্ট ২০২৫
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
৪ আগস্ট ২০২৫
আগের দিনের মতোই দেশের আটটি বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।
৫ আগস্ট ২০২৫
এই দিনেও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
৬ আগস্ট ২০২৫
সারাদেশের প্রায় সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাস
এ সময়ে দেশে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বিশেষ পরামর্শ:
টানা বৃষ্টির ফলে জলাবদ্ধতা, পাহাড়ি ঢল বা হঠাৎ বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। তাই নদীতীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।