ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জোয়ারের পানিতে ডুবেছে মেঘনার উপকূল, লক্ষাধিক মানুষের দুর্ভোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জুলাই ২০২৫, ১০:২৪ সকাল

Link Copied!

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও অমাবস্যার প্রভাবে মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ার দেখা দিয়েছে। এতে নদীতে জোয়ারের পানি বেড়েছে। এর প্রভাবে লক্ষ্মীপুর জেলার মেঘনা নদী তীরবর্তী কমলনগর ও রামগতি উপজেলার বিভিন্ন এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছেন লক্ষাধিক মানুষ।

শনিবার (২৬ জুলাই) বিকেলে নদীতে পানির উচ্চতা বাড়তে শুরু করে। নদীর তীরবর্তী গ্রামগুলো জোয়ারের পানিতে ডুবে গেছে। বসতবাড়ি ও সড়কে পানি উঠে গেছে। কারও কারও ঘরের ভেতরেও পানি ঢুকেছে। তবে সন্ধ্যার দিকে নেমে যেতে থাকে। স্থানীয়রা জানিয়েছেন, গত তিনদিন ধরে এ অবস্থা চলছে।

কমলনগরে মধ্য ও পশ্চিম চরমার্টিন গ্রামে সরেজমিনে দেখা যায়, জোয়ারের পানি হু হু করে লোকালয়ে ঢুকছে। নিচু এলাকাগুলো তলিয়ে যাচ্ছে। অনেকের মাছের ঘের ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তোরাবগঞ্জ এলাকার কামাল হোসেন জানান, জোয়ারের পানিতে তারা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঘরে পানি ওঠায় তাদের ঘরে চুলা জ্বলছে না। গবাদি পশুগুলো নিয়ে বিপাকে পড়েছেন। মাঠে থাকা আমনের বীজতলা নষ্ট হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সরকার মেঘনা নদীর তীররক্ষা বাঁধ নির্মাণের জন্য ৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়। চলতি বছর কাজের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর কয়েক কিলোমিটার বাঁধের কাজ এখনও ধরা হয়নি। পুরো কাজ ধীরগতিতে চলছে।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান বলেন, আগে মানুষ এত পানি দেখেনি। নদীর তীর রক্ষা বাঁধের কাজ পেয়ে ধীরগতিতে কাজ করা ঠিকাদারদের আটটি কাজ বাতিল করা হয়েছে। এসব কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। বাঁধের ৪০ ভাগেরও বেশি কাজ শেষ হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা