
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কিছু এলাকায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে সংস্থাটি।
আজ (২৩ জুলাই) বুধবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এক পূর্বাভাসে জানান, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।
তিনি আরও জানান, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া, পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকাগুলোতে নদীবন্দর ও উপকূলীয় অঞ্চলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে সঙ্গে ছাতা বা রেইনকোট রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।